বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ আগস্ট ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুশাসনের অভাব নদ-নদী রক্ষায় বড় চ্যালেঞ্জ: শরীফ জামিল

ডেস্ক রিপোর্ট: জনসংখ্যার চাপ ও সুশাসনের অভাবকে নদ-নদী ও পরিবেশ রক্ষার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় নদীসহ পরিবেশের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে নদী ব্যবস্থাপনায় বড়ধরণের পরিবর্তন এসেছে। যা দীর্ঘ স্থায়ী সংকট তৈরি করছে। উপকূলে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

সোমবার গণমাধ্যম কর্মীদের জন্য ‘পরিবেশ ও উপকূল’ বিষয়ক দু’দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

আলোচনায় অংশ নেন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন, ওয়াটারকিপার্সের গবেষণা ব্যবস্থাপক ইকবাল ফারুক, কোস্টাল ভয়েসের সাধারণ সম্পাদক কৌশিক দে, ডিইউজে’র সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন প্রমূখ।

অনুষ্ঠানে শরীফ জামিল আরো বলেন, দূষণের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে নদী পাড়ের মানুষ। দূষণের পশাপাশি অপরিকল্পিত শিল্পায়নের কারণে হুমকির মুখে নদ-নদী ও জীববৈচিত্র্য। ধবংস হচ্ছে বনভূমি। বিশেষ করে সুন্দরবন ধ্বংসের কারণে হুমকির মুখে সমগ্র দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। এমতাবস্থায় উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বাপা নেতা নূর আলম শেখ বলেন, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে সুন্দরবনসহ উপকূলের পরিবেশ হুমকির মুখে। উপকূল পানিতে ভাসলেও সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে। তাই সাংবাদিকদের চিন্তা-চেতনা ও লেখনিতে উপকূল, সুন্দরবনসহ প্রাণপ্রকৃতি রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, উপকূলের নদ-নদী দখল-দূষণ, সুন্দরবন ধ্বংসসহ প্রাণ-প্রকৃতি বিপর্যয়ের চিত্র সঠিক ভাবে গণমাধ্যমে আসলে তা পরিবেশ সুরক্ষা আন্দোলনে সাহস যোগায়। একইসাথে আন্দোলনের ইস্যু নির্ধারণ ও কর্মসূচি প্রণয়নে সহায়ক হয়। এ সকল বিষয়ে সাংবাদিকদের আরো বেশি সক্রিয়া ও সাহসী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, উপকূলের সকল জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

প্রথম দফা ৩১ জন সাংবাদিক এতে অংশ নিচ্ছেন। তিন দফা অনলাইন প্রশিক্ষণ শেষে দুই দফা তিন দিনের আবাসিক কর্মশালার আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস-নূরজাহানের বিচার দাবি ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা

আসছে লম্বা ছুটি: কারও ১৬ দিন, কারও ২৩ দিন

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থন বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

১০

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

১১

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

১২

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

১৩

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

১৪

দেবহাটার ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

১৫

সাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৬

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

১৭

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৮

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৯

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২০
error: Content is protected !!