বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন তাঁতীদলের নেতা রিপন ও বিএনপি নেতা ছট্টুর বিরুদ্ধে অবৈধভাবে মাছের ঘের জবরদখলের চেষ্টা এবং ডিসিআরকৃত জমি থেকে ভূমিহীন পরিবার উচ্ছেদ ও ৫০ হাজার টাকা চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রিপন ও ছট্টু চক্রটি পরিকল্পিতভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করে মাছের ঘের দখল অন্যথায় ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় সাতক্ষীরা শহরে আয়োজিত এই মানববন্ধনে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ডিসিআরকৃত জমির ঘের দখল আমাদের মত সাধারণ মানুষের জীবন ও জীবিকায় আঘাত করছে। আমরা এসব চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তিু চাই।

মানববন্ধনে শ্রীউলার ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি একজন কৃষক ও ভূমিহীন হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগভুক্ত প্রায় দুই একর খাস জমি ইজারা নিয়ে তার ভাইসহ নিয়মিত মাছ চাষ করে আসছেন। কিন্তু শুরু থেকেই এই রিপন-ছট্টু চক্র প্রভাবশালী হওয়ায় তার দখলীয় জমি কেড়ে নেওয়ার জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করা হয়, যেগুলো ইতোমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে। তবুও প্রতিপক্ষ থেমে না থেকে নতুন করে দখলচেষ্টা অব্যাহত রেখেছে।

আমিরুল ইসলাম বলেন, গত ১১ মে সকাল ১০টার দিকে শ্রীউলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে ও তাঁতীদল নেতা রিপন মল্লিকের নেতৃত্বে ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়লের ছেলে বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুসহ কয়েকজন তার মাছের ঘেরে অবৈধভাবে প্রবেশ করে বেড়িবাঁধ কেটে দেয় এবং একটি বাসায় আগুন ধরিয়ে দেয়।

এর আগে, রিপন-ছট্টু এসব ভুক্তভোগী পরিবারের কাছে ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে তারা এই হামলা চালিয়েছে বলে জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার বলেন, এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে ভয়ভীতি, মিথ্যা মামলা ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছে। তাদের সাঙ্গ-পাঙ্গরা বলে বেড়ায় প্রশাসন তাদের হাতের মুঠোয়। রিপন-ছট্টু জেলার বড় নেতা। এতে অসহায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বিবি বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ডিসিআরকৃত জমি দখল, জবরদখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা. রিপন, কাজল, আবু সাঈদসহ শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!