বাংলাদেশ, বুধবার, ১৩ মে ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ মে ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের দাপট যেন থামছেই না। মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।
একই সঙ্গে বাংলাদেশ জয় দিয়ে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু করেছে। আগের চক্রে কোনো ম্যাচ জিততে না পারলেও এবার শুরুটাই হলো স্মরণীয় এক সাফল্যে।

এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । নিজের পোস্টে তিনি বাংলাদেশের লড়াকু মানসিকতা, পরিকল্পনা ও আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেন।

মাশরাফি লিখেছেন, ‘পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জয়ের পর এবার দেশের মাঠে দারুণ জয়। পাঁচ দিন ধরে লড়াই করে পেশাদারিত্ব, পরিকল্পনা, আগ্রাসন ও সাহস ধরে রেখে যেভাবে জয়টা এসেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে চলার বিজ্ঞাপন হয়ে থাকবে এই জয়…অভিনন্দন ও ভালোবাসা, বাংলাদেশ!’

গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
সব মিলিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ দেখিয়েছে ধৈর্য, পরিকল্পনা আর আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত সমন্বয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে চাপে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পঞ্চম দিনে ১০৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনে সংশয়

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থন বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি: রায়হান সভাপতি, অর্ঘ্য সম্পাদক, শাহীন সাংগঠনিক সম্পাদক

পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠালো ভারত

বর্জ্য: পরিবেশ ও মানবতার জন্য এক বৈশ্বিক চ্যালেঞ্জ || বাহলুল আলম

১০

দেবহাটার ২ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

১১

সাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১২

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

১৩

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৪

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৫

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

১৬

বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

১৭

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

১৮

পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে

১৯

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!