বাংলাদেশ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ মে ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

ডেস্ক রিপোর্ট: সারা দেশে কম বেশি ঝড়-বৃষ্টির প্রবণতা চলছে। এর মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার সিনপটিক অবস্থা ও বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বিষয়ে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে আজ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

এন‌টি‌ভির জিন্নাহর মা‌য়ের মৃত‌্যু‌তে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের শোক

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

১০

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

১১

সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি

১২

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে তালায় মানববন্ধন

১৩

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুজনের বাড়িতে চলছে শোকের মাতম

১৪

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার দুই রেমিট্যান্স যোদ্ধা নিহত

১৫

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

১৬

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

১৭

সাংবাদিক পান্নার সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

১৮

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৮ বনজীবী, এখনও জিম্মি ২

১৯

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

২০
error: Content is protected !!