বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে নেতিবাচক পোস্টদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে এ-সংক্রান্ত চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
পবিপ্রবিতে লাগাতার কর্মবিরতি

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।
ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
পবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১০

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১১

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১২

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৩

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৪

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৫

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৬

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১৭

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

২০
error: Content is protected !!