বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

বিলাল হোসেন: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশের উদ্বোধন করেন শ্যামনগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক এস এম ফজলুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও একাত্মতার প্রয়োজন। শিক্ষকদের মূল ভূমিকা হলো নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা। এজন্য শিক্ষকদের পেশাদারিত্বের মান উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে সহনশীল করতে হবে।

এসময় তিনি সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর সুতরাং শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি বেসরকারি শিক্ষকদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাও. আব্দুর রহমান, মাও. মইনুদ্দিন মাহমুদ ও মাও. গোলাম মোস্তফা।

বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হোসনে সাইফুল্লাহ রাজা, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মাও. আব্দুল হামিদ এবং মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ মোঃ অহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার রেজাউল ইসলাম ও মাও. মহসিন আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!