বাংলাদেশ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি

সকল সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপন এবং এর মাধ্যমে পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম।

সোমবার (১২ মে) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরাম সদস্য দেবজ্যেতি ঘোষ, শরিফুল ইসলাম, তাপস বিস্বাস, প্রসেনজিৎ দে ও জারিন তাসমিন।

স্মারকলিপিতে বলা হয়, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই লক্ষ্যের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়সহ সরকারি অফিসসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই প্রেক্ষাপটে রুফটপ সোলার সম্প্রসারণ টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বছরে দীর্ঘ সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, যা সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ভবনের বিশাল অব্যবহৃত ছাদসমূহকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
সরকারি অফিসের ছাদে ব্যাপকভাবে সোলার প্যানেল স্থাপন করা হলে স্থানীয় পর্যায়ের সোলার ও এর আনুষাঙ্গিক যন্ত্রপাতি যেমন প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, ক্যাবল ও অন্যান্য উপকরণের চাহিদা বৃদ্ধি পেয়ে স্থানীয় বাজারে নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের কাজের পরিমাণ বাড়ায় স্থানীয় ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান ও ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারি প্রকল্প হওয়ায় বিনিয়োগের ঝুঁকি কমে গিয়ে ব্যবসায়ীরা বড় পরিসরে অংশগ্রহণে উৎসাহিত হবে, যা সাপ্লাই চেইন ও লজিস্টিক খাতকেও গতিশীল করবে। ফলে এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, বরং স্থানীয় পর্যায়ে একটি টেকসই সবুজ অর্থনীতি ও কর্মসংস্থানভিত্তিক বাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে— জাতীয় গ্রিডের উপর চাপ কমবে; সরকারি অফিসসমূহের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমবে; দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস পাবে; জ্বালানি আমদানি হ্রাসে,বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে; স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে; কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমবে; জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

স্মারকলিপিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা; রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও তদারকি নিশ্চিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্ত ও উৎসাহিত করা; নেট-মিটারিং সুবিধা সহজতর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা; সাধারণ জনগণের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে তালায় মানববন্ধন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুজনের বাড়িতে চলছে শোকের মাতম

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার দুই রেমিট্যান্স যোদ্ধা নিহত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

সাংবাদিক পান্নার সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৮ বনজীবী, এখনও জিম্মি ২

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

১১

ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে : পঙ্কজ শরণ

১২

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

১৩

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

১৫

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

১৬

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

১৮

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

১৯

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

২০
error: Content is protected !!