
ডেস্ক রিপোর্ট: এশিয়া গেমসের জন্য মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। সোমবার দুই দল ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দুই দল।
ম্যাচটিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। সৌম্যর ৬১ রানের ইনিংসে ভর করে লিটন কুমারের দলকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসানের দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করে লিটনের নেতৃত্বে খেলা টিম ‘এ’। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তানজিদ হাসান। ৪৬ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন এই ওপেনার।
লিটনের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৩ রানের ইনিংস। ইয়াসির আলী রাব্বি ১৪ বলে ১৪ এবং সাইফ হাসান ১০ বলে ১৩ রান করেন।
টিম ‘বি’ দলের বোলাদের মধ্যে রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। আলিস আল ইসলাম ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করে নুরুলের দল। নাঈম শেখ ২৬ বলে ২৯ রান করে আউট হলেও সৌম্য সরকার দলকে জয়ের পথে রাখেন। ৪৯ বলে ৬১ রানের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকান সৌম্য।
এরপর সাব্বির রহমানের ২৬ বলে ২৬ এবং নুরুল হাসানের অপরাজিত ১৩ বলে ১৭ রানের ইনিংসে ১৯.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নুরুলের টিম ‘বি’।
শেখ মেহেদী হাসান, রুবেল মিয়া, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।

মন্তব্য করুন