বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।

তিনি বলেন, কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।

সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা আমির প্রভাষক আব্দুর সবুর, বর্তমান আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি থানার এসআই দীপ্তিস কুমার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০