বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মাটির চুলা নির্মাণ ও ব্যবহার বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের তেরকাটির চক এলাকায় স্থানীয় নারীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দীপ্তি রানীর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তী রানী।

প্রশিক্ষণে বাসন্তী রানী হাতে-কলমে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা তৈরির পদ্ধতি প্রদর্শন করেন। এ সময় তিনি চুলা তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, নির্মাণ কৌশল এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বাসন্তী রানী বলেন, প্রচলিত চুলার তুলনায় এ ধরনের চুলায় তুলনামূলকভাবে কম জ্বালানি প্রয়োজন হয়। ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও কমে। চুলার নকশার কারণে রান্নার সময় ধোঁয়া চোখেমুখে কম লাগে এবং হাতে ছ্যাঁকা লাগার ঝুঁকিও কম থাকে। একই সঙ্গে হাঁড়ি-পাতিলে কালি কম লাগে এবং রান্নার ধোঁয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে এ চুলা তৈরি করা সম্ভব। ফলে কম খরচে পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সাশ্রয়ী চুলা তৈরি ও ব্যবহার করতে পারে।

কর্মশালায় রহিমা বেগম, বিথিকা রানী, খাদিজা বেগম, রুবিনা খাতুন, আরতি রানী, অমেলা মন্ডল, সতী মন্ডল, সুচিত্রা মন্ডল ও খায়রুল বেগমসহ স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা চুলা তৈরির বিভিন্ন ধাপ সরাসরি অনুশীলন করেন এবং এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা নেন।

আয়োজকরা জানান, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং রান্নার ধোঁয়াজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে এ ধরনের পরিবেশবান্ধব চুলার ব্যবহার বাড়ানো প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০