
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান ছাতা প্রতীকে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আনারস প্রতীকে ২৪ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সদস্য আব্দুর রশীদ মিস্ত্রী, এসাকুল ইসলাম, আফজাল হোসেন, কাদের মোল্যা ও মোস্তফা মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল।
মন্তব্য করুন