
কয়রা (খুলনা) প্রতিনিধি: সদ্য ঘোষিত খুলনা জেলা যুবদলের কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কয়রায় আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
মিছিল থেকে নতুন কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির, নাজমুল হুদা, যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মো. রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন, ইব্রাহিম সানা, শ্রমিক দল নেতা আঃ রউফ, এম এ করিম, জাসাসের ডা. আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ, সুমন প্রমুখ।
বক্তারা খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন