বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে।

শিশুশ্রমে জড়িত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ১১৯ শিশুকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটাকে শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, যখন দেখি কোনো শিশু ইজিবাইক বা ভ্যান চালাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। শিশুর প্রকৃত ঠিকানা কর্মক্ষেত্র নয়, বিদ্যালয়। শিশুশ্রম তাদের স্বাভাবিক বিকাশকে থামিয়ে দেয়। তাই ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ নয়; নতুন কোনো শিশু যেন শ্রমে না জড়ায় এবং যাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে তারা যেন পড়ালেখায় টিকে থাকে, সে বিষয়ে সবাইকে নজরদারি করতে হবে।

আয়োজকরা জানান, উপজেলার শিশুশ্রমে জড়িত ৮৭ জন শিশুর মধ্যে ৭৯ জন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া ৪০ জনকে পুনরায় স্কুলে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশু ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন সহায়তা ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নোওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সুশীলনের উপপরিচালক শেখ মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিং এবং শিশুশ্রম থেকে মুক্ত হওয়া শিশু আল আমিন হোসেন, শাহিনুর রহমান ও আয়শা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১০

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১১

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১২

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৩

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৬

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৭

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০