বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে এক ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ১৭ লাখ টাকা ও আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ১ নম্বর কয়রা গ্রামের বাংলালিংকের উপজেলা ডিস্ট্রিবিউটর মো. মাসুম বিল্লাহর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে মাসুম বিল্লাহর স্ত্রী রিমা খাতুন, তাদের তিন মেয়ে, শাশুড়ি ও ননদরা মিলে উত্তর বেদকাশীর কাছারীবাড়িতে আয়োজিত বৃক্ষ মেলায় ঘুরতে যান। এ সময় মাসুম বিল্লাহ বাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যরা মেলায় যাওয়ার প্রায় ৩০ মিনিট পর তিনিও প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে চলে যান।

পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখতে পান, ওয়্যারড্রোবের দরজা খোলা এবং ভেতরে থাকা টাকার ব্যাগ ও স্বর্ণালংকারের প্যাকেট পড়ে রয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

ব্যবসায়ীর স্ত্রী ভুক্তভোগী রিমা খাতুন বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে আমি আমার তিন মেয়ে, শাশুড়ি ও ননদদের নিয়ে কাছারীবাড়ি বৃক্ষ মেলায় যাই। আমার স্বামী তখন বাড়িতে ছিলেন। আমি যাওয়ার প্রায় ৩০ মিনিট পর তিনিও বাইরে চলে যান বলে ফোনে জানান। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতে ফিরে দেখি ঘরের ওয়্যারড্রোব খোলা। গহনার প্যাকেট ও টাকার ব্যাগ পড়ে আছে। তখন বুঝতে পারি, বাড়িতে চুরি হয়েছে।

ব্যবসায়ী মো. মাসুম বিল্লাহ বলেন, আমি প্রতিদিন ব্যবসার টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেই। কিন্তু শুক্রবার হওয়ায় টাকা ব্যাংকে পাঠাতে না পেরে বাসায় রেখেছিলাম। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে।

পরিবারের দাবি, বাড়ির পেছন দিক দিয়ে রান্নাঘরের একটি ছোট ফাঁকা জায়গা দিয়ে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। চুরি যাওয়া মালামালের মধ্যে নগদ ১৭ লাখ টাকা এবং আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: রাশেদুল আলম বলেন, চুরির ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করেছে। এবিষয়ে ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!