বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বয়স মাত্র দুই বছর। যে বয়সে মায়ের কোলে বসে হাসি-খেলায় দিন কাটানোর কথা, সেই বয়সেই হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে বেঁচে থাকার লড়াই করছে ছোট্ট আনাবিয়া রহমান ফাইজা। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার না করালে তার শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। আগামী তিন মাসের মধ্যেই অস্ত্রোপচার করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা জোগাড় করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিশুটির চিকিৎসা।

ফাইজা খুলনার পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামের সোহেল গাজীর একমাত্র সন্তান।

জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও বর্তমানে অস্ত্রোপচারই তার সুস্থতার জন্য জরুরি হয়ে উঠেছে।

বর্তমানে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. কাজী আবুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে ফাইজা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার ও চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

কিন্তু স্বল্প আয়ের সোহেল গাজীর পরিবারের পক্ষে এত অল্প সময়ে এই বিপুল অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। ফলে অর্থের অভাবে সময়মতো অস্ত্রোপচার করানো সম্ভব হবে কি না—এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে বাবা-মায়ের।

ফাইজার বাবা সোহেল গাজী বলেন, সন্তানের চিকিৎসার জন্য যতটুকু সামর্থ ছিল, তা ইতোমধ্যে ব্যয় করেছি। এখন চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতায় মেয়ের চিকিৎসা করাতে চান তিনি।

ফাইজার পরিবার সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছে।

একটি শিশুর জীবন বাঁচাতে কারও সামান্য সহযোগিতাও হতে পারে বড় আশার কারণ। আপনার সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে ফাইজার মুখের হাসি, খুলে দিতে পারে সুস্থ জীবনের দরজা।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
হিসাব গ্রহীতা: রেজাউল গাজী (দাদা)
বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৫৬-৪৪০৩৫৯

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!