বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিজেদের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ. সুফিয়া বেগম নামে এক নারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, তিনি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের বাসিন্দা। উত্তর বেদকাশী মৌজার এসএ ৭৪০ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক অমূল্য ও রাখাল চন্দ্রের সম্পত্তি আবু দাউদ মোল্লা ক্রয় করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। পরবর্তীতে একাধিক দলিলের মাধ্যমে ওই সম্পত্তি তার ও তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা জমিটি ঘেরা দিয়ে প্রায় ২৫-২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে ঐ নারী অভিযোগ করেন, সম্প্রতি একই গ্রামের সাহেব আলীর ছেলে বুলবুলি তার আত্মীয় স্বজনসহ প্রায় ২৫-২৬ জন ব্যক্তি ওই জমি দখল করতে যায়। এমনকি এখনও ঐ জমি দখলের চেষ্টায় হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী আদালতে মামলা করেছেন। মামলার আদেশ অনুযায়ী দখলভিত্তিক স্থিতি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কয়রা থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুফিয়া বেগমের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরা বেড়া ভাঙচুর, লুটপাট ও ধানের পাতা তুলে ফেলেন। এ সময় তাকে বাঁধা দিলে জীবননাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং তাদের বসতবাড়ির দখল নেওয়ার চেষ্টা করছেন। যে কোনো সময় তার ওপর হামলার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির শান্তিপূর্ণ দখল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন সুফিয়া বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১০

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১২

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৩

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৪

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৫

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!