বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে আহরণকৃত প্রায় ২০০ কেজি ঝিনুক পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও কয়রা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের লিয়াকত গাজীর পরিত্যক্ত ইটভাটার দক্ষিণ পাশে কপোতাক্ষ নদীর তীরে অভিযান চালায় বন বিভাগ ও পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে ঝিনুক বোঝাই করে রাখা একটি ট্রাক (খুলনা মেট্রো-১১-১১২২) আটক করা হয়।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কেজি ঝিনুক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নড়াইলের পলাশ সরদার (৪৫) ও বটিয়াঘাটা উপজেলার শৈলমারী এলাকার ট্রাকচালক মিঠু সানা (৩৮)কে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শামুক-ঝিনুক আহরণ ও পাচার করা হচ্ছে।

পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি চক্র কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে ঝিনুক আহরণ করে পাচার করছে। এসময় বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনুক বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করে। ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ২০০ কেজি ঝিনুক উদ্ধার করা হয়েছে। জব্দ ট্রাকটি বন বিভাগের হেফাজতে রয়েছে। উদ্ধার করা ঝিনুক আদালতের নির্দেশক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!