
মাসুদ পারভেজ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আজগার আলীর ছেলে এবং ইকবাল হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। ইকবাল সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা ব্যস্ত থাকার সুযোগে দুই শিশু বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয় নাহার বেগম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের৭ উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় মৃতদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন