বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

oplus_2097154

শ্যামনগর প্রতিনিধি: মুদি দোকানে মালামাল কেনার পর ৫০০ টাকার একটি নোট দিয়ে মূল্য পরিশোধ করেছিল এক কিশোর। নোটটি নিয়ে দোকানির সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছে একই মূল্যমানের আরও চারটি নোট পাওয়া যায়। পরে পাঁচটি নোটই জাল বলে দাবি করে কিশোরটিকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারে স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে শরিফুজ্জামানের মুদি দোকানে এ ঘটনা ঘটে। আটক কিশোরের বয়স ১৫ বছর। তার বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, ওই কিশোর বাজারের একটি মুদি দোকান থেকে মালামাল কেনে। পরে টাকা দেওয়ার সময় নোটটি নিয়ে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ৫০০ টাকার পাঁচটি নোট পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মনিরুজ্জামান মনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি এর আগে অন্য একটি বাজারে ৬ হাজার টাকার জাল নোট লেনদেনের কথা বলেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাল টাকাসহ আটক কিশোর জাল টাকা চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাল টাকাসহ তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, জাল নোটগুলো কিশোরটি কোথা থেকে পেয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!