
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশাশুনি বাজার জামে মসজিদ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
গণসংযোগকালে জামায়াতের নেতৃবৃন্দ আশাশুনি সদর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে গিয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা মাসব্যাপী গণসংযোগ অভিযানের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন এবং প্রচারপত্র বিতরণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি প্রভাষক যুবাইরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন