বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বন্দরে হাসপাতাল, পানি নিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র দেখেন। এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বেনাপোল স্থলবন্দর দেশের স্থলপথে ভারত-বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য এ বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ ও বহির্গমন করে। ফলে বন্দরের অবকাঠামো, পণ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনের সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০