বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলের বিভিন্ন চিংড়ি ঘের থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগ উঠেছে। পরপর চুরির ঘটনায় ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

মৎস্যচাষী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কাদাকাটি ও ঝাউবুনিয়া বিল এলাকার কয়েকটি চিংড়ি ঘেরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে ঘের মালিকরা ঘেরে গিয়ে মাছের পরিমাণ কম দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে মাছ চুরির বিষয়টি নিশ্চিত হন বলে তারা জানান।

চিংড়ি ঘের মালিক আব্দুল মান্নান ও মাসুদ রেজা বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ঘেরে মাছ চাষ করে আসছেন। মাছ চুরির ঘটনায় তাদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তাদের ভাষ্য, অনেক কষ্ট ও অর্থ বিনিয়োগ করে মাছ বড় করার পর রাতের আঁধারে চুরি হয়ে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় রাখেদুল ইসলাম ও মাহমুদ আলী খান জানান, প্রতি বছরই এ এলাকায় বিভিন্ন চিংড়ি ঘের থেকে মাছ চুরির ঘটনা ঘটে। কিন্তু চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। রাতে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা না থাকায় মাছের ঘেরের পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও চুরির আশঙ্কা থাকে।

তারা দ্রুত মাছ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় চিংড়ি ঘের মালিকরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০