
ডেস্ক রিপোর্ট: জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া বালিপুকুর মাঠে জুনিয়র রাইডার্স ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে নেক্সট জেনারেশনকে হারিয়ে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের নয়ন।
পরে ক্লাবের উপদেষ্টা শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল।
মন্তব্য করুন