
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারী বাড়িতে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান।
বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক শেখ সেরাজুল ইসলাম ও শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফা, শেখ মাসুদুর রহমান, কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, সাবেক ছাত্রদলের আহ্বায়ক ও যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, মোস্তাফিজুর রহমান রাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজ, তরুণ দলের সভাপতি আবুল হাসান প্রমুখ।
বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানো এবং প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মন্তব্য করুন