
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ি গ্রামের মৃত মানিক সানার ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল গফফার সানা দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আব্দুল গফফার সানা বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও দলের কোনো পদে দায়িত্বে ছিলাম না। একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে আর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন