বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রিজাউল করিম: সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে তালা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ এই বিক্ষোভ করে।

তালা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়নি। এর প্রতিবাদে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খলিশখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাপ্পি, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল, হারুনা-আর-রশিদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাটকেলঘাটা থানার সাবেক আহ্বায়ক রুবেল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্বাধীন, তালা মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ, ছাত্রনেতা তুহিন, রিয়াদ, খলিশখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান এবং তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রনি, সাধারণ সম্পাদক হাফিজ, সহ-সভাপতি মেহেদি, সাকিবুর প্রমুখ।

এ সময় বিক্ষোভকারীরা নবগঠিত জেলা যুবদলের কমিটি বাতিল করে মমতাজুল ইসলাম চন্দনকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০