
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। তবে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো টাকা নেই পরিবারের সদস্যদের কাছে। এজন্য ১৭ হাজার টাকা ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়ম খাতুনের ফুফা সিকান্দার এই তথ্য জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, পরিবারটি আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ভাড়ার টাকাও তাদের নিজেদের উদ্যোগে সংগ্রহ করতে হয়েছে। এজন্য ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে।
সিকান্দার বলেন, এত বড় সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা কোনো খোঁজ নেননি।
মরিয়ম খাতুনের মৃত্যুর পর তার মরদেহ নিজ এলাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনরা। এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন