বাংলাদেশ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাংগাশিয়া গ্রামের দুটি হিন্দু পরিবার চরম নিরাপত্তাহীনতার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে স্থানীয় যুবক মোঃ মাসুম বিল্লাহর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আড়পাংগাশিয়া গ্রামের সুকুমার মন্ডল লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে মোহনা রানী মন্ডল (১৮) মুন্সিগঞ্জ বাজারে পরিচালিত মাসুম বিল্লাহর কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতে যেতেন। সেই সুবাদে মাসুম বিল্লাহ তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মত্যাগ করিয়ে বিয়ে করেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মোহনা রানীকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়। তবে কিছুদিন পর পুনরায় যোগাযোগ করে তাকে নিয়ে যান মাসুম বিল্লাহ। এরপর থেকে মেয়ের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন সুকুমার মন্ডল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় অজ্ঞাত মোবাইল নম্বর থেকে মাসুম বিল্লাহ তাকে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

অন্যদিকে, মোহনা রানীর ফুফাতো ভাই পরিতোষ কুমার বৈদ্য জানান, মাসুম বিল্লাহর পূর্বে আরও তিনটি বিয়ে ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মন্দির পাইকসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অঙ্গীকারনামা ও তালাকনামাও সম্পন্ন হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে আবারও মোহনা রানীর সঙ্গে যোগাযোগ করে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন মাসুম বিল্লাহ।

পরিতোষ কুমার বৈদ্য আরও অভিযোগ করেন, তিনি একটি এনজিওতে চাকরি করেন। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজার থেকে অফিসে যাওয়ার পথে মাসুম বিল্লাহ তার জামার কলার ধরে টেনে দোকানের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নেওয়ার চেষ্টা ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে মাসুম বিল্লাহ সেখান থেকে সরে যান। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী দুই পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ দুই পরিবারের

সাংবাদিক পান্নার সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৮ বনজীবী, এখনও জিম্মি ২

ক্ষমতাকে প্রশ্ন করে নিরপেক্ষতার সাথে এগিয়ে যাবে এশিয়া পোস্ট

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে : পঙ্কজ শরণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

১১

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

১২

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

১৪

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

১৫

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

১৬

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

১৮

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

২০
error: Content is protected !!