বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

ডেস্ক রিপোর্ট: মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই কিশোর সেনসেশন।

আইপি এলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে সোজা মাঠের ওপর দিয়ে ছক্কা মেরে ১০০ ছক্কার রেকর্ড পূর্ণ করেন সূর্যবংশী।

মাত্র ৫১৪ বল খেলেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা পূর্ণ করেছেন তিনি। বয়স তখন ১৫ বছর ৪৩ দিন। এর আগে সবচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ড ছিল কারানবীর সিংয়ের। ৮১৩ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। তালিকায় এরপর আছেন কাইরন পোলার্ড।

গতকালের ম্যাচে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ২০২৪ সালে অভিষেকের পর মাত্র ১৯ ম্যাচেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২।

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সূর্যবংশী।

১১ ম্যাচে ৪৪০ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৪০ এবং স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো—২৩৬.৫৫। এবারের আসরে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও করেছেন এই তরুণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০