বাংলাদেশ, সোমবার, ১১ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১১ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে প্রথম বড় ঘোষণা দিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার তৈরি করা ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক স্কোয়াডের তালিকায় যেমন কাতার বিশ্বকাপের অনেক চেনা মুখ আছেন, তেমনি একঝাঁক নতুন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে চমক দিয়েছেন এই ২০২২ বিশ্বকাপজয়ী কোচ।

স্কালোনির এই প্রাথমিক তালিকায় লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেসদের মতো কাতার বিশ্বকাপজয়ী তারকা আছেন। তবে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ খেলোয়াড় পাউলো দিবালার।
তবে টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে শুধুমাত্র এই তালিকা থেকেই বদলি খেলোয়াড় নেওয়া যাবে। ফলে দিবালার বিশ্বকাপ স্বপ্ন এখনো একেবারে শেষ হয়ে যায়নি।

তালিকায় মোট ৬ জন গোলরক্ষক জায়গা পেয়েছেন। এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি এবং হুয়ান মুসো এগিয়ে থাকলেও চতুর্থ ও পঞ্চম গোলরক্ষক হিসেবে লড়াইয়ে আছেন ওয়াল্তের বনিতেস ও ফাকুন্দো কামবেসেস।
তবে সবচেয়ে বড় চমক রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রান, যাকে ষষ্ঠ গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে।

ডান-পার্শ্বীয় রক্ষণে নাহুয়েল মলিনা ইনজুরিতে পড়ায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তার সেরে উঠতে ২১ দিন সময় লাগতে পারে। এই পজিশনে বিকল্প হিসেবে আগুস্তিন জায়ি, কেভিন মাক আলিস্তার এবং নিকোলাস কাপালদোকে রাখা হয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে বোকা জুনিয়র্সের লাউতারো দি লল্লো এবং গেতাফের সাইদ রোমেরোর নাম আসাটা ছিল অপ্রত্যাশিত। বাম-রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকার ব্যাকআপ হিসেবে মার্কোস আকুনিয়া ও গ্যাব্রিয়েল রোয়াসের মধ্যে লড়াই চলছে।

স্কালোনি এবার বেশ কয়েকজন তরুণ তুর্কিকে তার রাডারে রেখেছেন যাদের আগে কখনো জাতীয় দলে দেখা যায়নি। বোকা জুনিয়র্সের মিল্তন দেলগাদো এবং তোমাস আরান্দা এর মধ্যে অন্যতম। আরান্দার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্কালোনি তাকে এক ‘অসাধারণ আবিষ্কার’ হিসেবে অভিহিত করেছেন।

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য গুইদো রদ্রিগেস, নিকোলাস দোমিঙ্গেস এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া পুনরায় দলে ডাক পেয়েছেন। সেপ্টেম্বর ২০২৪-এর পর প্রথমবারের মতো দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। এ ছাড়াও তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি এবং জানলুকা প্রেস্তিয়ানিও তালিকায় আছেন, যদিও প্রেস্তিয়ানি বিশ্বকাপে গেলে নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না।

সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো পাওলো দিবালা, আনহেল কোরেয়া এবং ভালেন্তিন কাস্তেইয়ানোসের মতো পরীক্ষিত খেলোয়াড়দের এই ৫৫ জনের তালিকাতেও জায়গা হয়নি। তাদের পরিবর্তে স্কালোনি পারমার মাতেও পেলেগ্রিনোর মতো নতুনদের ওপর আস্থা রেখেছেন। মাতিয়াস সুলে তালিকায় থাকলেও জাতীয় দলের হয়ে তার এখনো অভিষেক হয়নি।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্তের বনিতেস, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ: আগুস্তিন জায়ি, গোনসালো মোন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, কেভিন মাক আলিস্তের, লুকাস মার্তিনেস কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, হেরমান পেসেলা, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি লল্লো, সাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকা, গ্যাব্রিয়েল রোয়াস।
মাঝমাঠ: মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অনিবাল মোরেনো, মিল্তন দেলগাদো, আলান ভায়েলা, এজেকিয়েল ফেরনান্দেস, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনসো ফেরনান্দেস, আলেক্সিস মাক আলিস্তের, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভালেন্তিন বার্কো।
আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস পাস, ফ্রাঙ্কো মাস্তানতুনো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, হুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জানলেকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস, মাতেও পেলেগ্রিনো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে : পঙ্কজ শরণ

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসি-মার্তিনেস, নেই দিবালা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ

অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেবহাটার বসুখালী খাল পুনঃখনন শুরু

কয়রায় এশিয়া পোস্টের উদ্বোধনী উৎসব

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

১০

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

১২

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

১৩

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

১৪

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

১৫

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

১৬

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

১৭

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

১৮

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

১৯

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

২০
error: Content is protected !!