পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী (ভারপ্রাপ্ত) নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (১০ মে) অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এই নোটিশ প্রদান করেন।
অ্যাড. এফ এম এ রাজ্জাক বলেন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা ও ধামরাইল গাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি জাফর আলী গাজীর কাছ থেকে মসজিদের জন্য খুলনা জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে নুরজাহান কাকুলী নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে প্রতিশ্রুত অনুদান দিতে ব্যর্থ হলে পাওনা টাকা পরিশোধের জন্য তিনি নিজ নামীয় সোনালী ব্যাংক পিএলসি, সার ইকবাল রোড শাখা, খুলনার একটি চেক প্রদান করেন। তবে গত ৭ মে ২০২৬ তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে ফেরত দেয়। অতঃপর তিনি নুর জাহান কাকুলির স্মরণাপন্ন হয়ে বিষয়টি বলেন। তবে নুর জাহান কাকুলি ভুক্তভোগীর কথায় কর্ণপাত করেনি।
এরই প্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে ৩ লাখ টাকা পাওনাদার মোঃ জাফর আলীকে পরিশোধ করার জন্য তাকে আইনী নোটিশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন