বাংলাদেশ, সোমবার, ১১ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ওই ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘ছক্কার রাজা’ সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

১০

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা

১১

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

১২

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

১৩

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘের কর্মচারীর

১৪

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

১৫

গুমের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৬

কেশবপুরে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৭

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

১৮

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি

১৯

বিশ্ব মা দিবস আজ

২০
error: Content is protected !!