বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জি.এম.মিন্টু কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পাকা বোরো ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। বিলজুড়ে পানিতে দাঁড়িয়ে কৃষককে ধান কাটতে দেখা যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় অনেক কৃষক ক্ষতির আশঙ্কা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গত বছর বোরো মৌসুমে চাষ হয়েছিল ১২ হাজার ৯৯০ হেক্টর জমিতে। সে হিসেবে এবার প্রায় ৬০৫ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। ভালো ফলনের আশায় কৃষকরা অধিক জমিতে চাষাবাদ করলেও মৌসুমের শেষ সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা তাদের সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

উপজেলার সাগরদাঁড়ি, সুফলাকাটি, মঙ্গলকোট, পাঁজিয়া, গৌরীঘোনা ও হাসানপুরসহ বিভিন্ন এলাকার মাঠে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ধানক্ষেতে পানি জমে রয়েছে। অনেক স্থানে ধান কেটে শুকানোর সুযোগ না থাকায় কৃষকরা পানির মধ্যেই ধান মাড়াই করছেন। কোথাও আবার পানিতে পড়ে ধানের শীষ কালো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। শ্রমিক সংকটের কারণে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে।

কৃষকরা জানান, কয়েক মাসের পরিশ্রম আর ঋণ করে চাষ করা ধান এখন ঘরে তুলতেই হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে, তারা জনপ্রতি দৈনিক দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মজুরি দাবি করছেন। এছাড়া প্রতি বিঘা ধান কেটে বাড়িতে তুলে দিতে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। একই সময়ে উপজেলার প্রায় সব এলাকাতেই ধান কাটা শুরু হওয়ায় শ্রমিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে পরিবার-পরিজন নিয়ে নিজেরাই মাঠে নেমে ধান কাটছেন।

স্থানীয় কৃষকদের ভাষ্য, সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় এমনিতেই উৎপাদন খরচ বেড়েছে। তার ওপর অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও শ্রমিক সংকট মিলিয়ে এবার ধান ঘরে তোলা কৃষকের জন্য এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।

অনেক কৃষক বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে ধানের মান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন বলেন, এবার উপজেলায় বোরো ধানের আবাদ গত বছরের তুলনায় বেড়েছে। অধিকাংশ জমিতে ভালো ফলনও হয়েছে। তবে কয়েকদিনের টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের ধীরগতির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা দ্রুত ধান ঘরে তুলতে পারবেন। কৃষি বিভাগ মাঠপর্যায়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, কেশবপুর অঞ্চলে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাল ও জলাশয় ভরাট, মাছের ঘের, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় প্রতি বছর কৃষকদের এমন দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!