বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুমের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 58.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদস্যু আল আমিন সরদারকে গুমের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী রাবেয়া খাতুন। তবে, মামলাটি হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (১০ মে) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলার ৩নং কয়রা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে মোঃ বিল্লাল হোসেন গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, মহেশ্বীপুর ইউনিয়নের আল আমিন দীর্ঘদিন সুন্দরবন কেন্দ্রিক দস্যুতার সঙ্গে জড়িত ছিলেন। এক পর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আবারো দস্যুতায় ফিরে যান এবং জেলে বাওয়ালীদের নানাভাবে নির্যাতন করেন। তার অত্যাচারে এ জনপদের মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। হঠাৎ জানতে পারি গত ১৬ এপ্রিল কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিনের স্ত্রী রাবেয়া খাতুন একটি গুমের মামলা দায়ের করেছেন। ওই মামলায় আমাকেসহ সাত জনকে আসামি করা হয়।

তিনি বলেন, বর্তমানে আল আমিন কোথায় আছেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হচ্ছি। তিনি মামলায় মনগড়া তথ্য উপস্থাপনের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।

ঐ মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে তারা অনেকেই ঘটনা সম্পর্কে কিছু জানেন না। মামলার ৪নং সাক্ষী সাইফুল শেখ ও ৫নং সাক্ষী জন্মজয় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, কয়েক মাস আগে সুন্দরবনে মাছ ধরার সময় আল আমিন মহেশ্বরীপুর ইউনিয়নের হান্নান নামে এক জেলেকে অপহরণ করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে গাছের সাথে বেধে পায়ে গুলি করে আহত করা হয়। পরে কোস্ট গার্ডের সহায়তায় তিনি বাড়ি ফেরেন। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।

কয়রা সদর ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন বলেন, বিল্লাল হোসেন গাজীসহ ঐ মামলার অন্য আসামিরা নিরীহ মানুষ। তাদেরকে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আল আমিন সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ফের দস্যুতায় সক্রিয় হন। কয়েক মাস আগে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। এরপর তিনি জাহাঙ্গীর বাহিনী ছেড়ে ‘আল আমিন বাহিনী’ নামে পৃথক একটি দল গঠন করে বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এক মাস আগে আল আমিনের মরদেহ নদীতে ভাসতে দেখা গেছে বলে এলাকায় গুঞ্জন ওঠে। তবে পুলিশ ও স্বজনদের খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০