বাংলাদেশ, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার সময় ২ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার (৪ মে) ভোর ৪টায় একটি দুষ্কতিকারী চক্র খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেদিন বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত ২ জন দুষ্কতিকারী- রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়। তারা দুজনেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: ডা. জাহেদ

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন তালার অভি

সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল ৬ জনের

পাইকগাছায় ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের স্থান পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

১০

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

১১

উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট চালুর দাবি

১২

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শামা ওবায়েদ

১৩

সাতক্ষীরায় ইয়ুথ কানেক্ট সামিট

১৪

প্রথম নির্বাচনেই চমক, মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়

১৫

গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

১৬

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

১৭

হাম ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

১৮

শ্যামনগরে অপহরণের ২ দিন পর কৃত্রিম প্রজনন কর্মী উদ্ধার, আটক ৩

১৯

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705