বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ মে ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: দুই বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য আজ শনিবার (৯ মে) বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

গতকাল শুক্রবার রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপের জন্য রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন।

কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে ১৭ মে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওনা দেবেন। ১৮ মে সকালে তিনি দেশে পৌঁছবেন। তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হবেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবারই প্রথম বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের সময় দুইবার তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এবার তিনি দেশের বাইরে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!