বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ মে ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সকালে শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত

ডেস্ক রিপোর্ট: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় পদক অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা এখনো জারি হয়নি পদকের প্রজ্ঞাপন।
খোঁজ নিয়ে জানা গেছে, পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষে কোনো একদিন পদক অনুষ্ঠান নতুন করে আয়োজন করা হবে।

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

তবে এবার শেষ মুহুর্তে পুলিশ সপ্তাহের সিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে পদক প্রদান অনুষ্ঠান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম।

এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান।

১০৭টি পদক দেওয়ার প্রস্তাব ছিল। যেটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের সুবিধাজনক সময়ে দেওয়া হবে। আপাতত পুলিশ সপ্তাহে পদকের অনুষ্ঠানটি বাদ যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!