বাংলাদেশ, সোমবার, ১১ মে ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

বিলাল হোসেন: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা। এর আগে সুন্দরবন রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন (আহরণ)। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে। এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। আজ (সোমবার) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করা হয়েছে।

বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বিষয়টি মাত্র আমরা জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

১০

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘের কর্মচারীর

১১

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

১২

গুমের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৩

কেশবপুরে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৪

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

১৫

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি

১৬

বিশ্ব মা দিবস আজ

১৭

ভোরে উঠুন, সুস্থ থাকুন

১৮

প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৯

সকালে শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত

২০
error: Content is protected !!