বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্না। বিষয়টি আচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে গেলে রান্না করা হরিণের মাংস ফেলে ভোঁ দৌড় দেয় তারা। পরে বনবিভাগ প্রায় ১০ কেজি রান্না হরিণের মাংস উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্টের বাসা থেকে এই মাংস উদ্ধার করা হয়।

স্থানীয় ফজলুল হক বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে কাজ করছে। প্রতিনিয়ত তারা মাংস রান্না করে। কিন্তু কিসের মাংস রান্না করে জানি না। হঠাৎ দেখলাম আজ বনবিভাগ রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে।

প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, আমার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছে। তারা বহিরাগত। তাদের কাউকে আমি চিনি না। ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ। তারা নিজেরা বাজার করে, নিজেরা খায়। তাদের বিষয়ে আমার কিছু জানা নেই।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুনায় এক মাছের প্রজেক্টে হরিণের মাংস রান্না হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!