বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনবিভাগের অভিযান: ৯ নৌকাসহ ২ জন আটক

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গত এক সপ্তাহে পৃথক অভিযান চালিয়ে অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ও মধু আহরণের সময় দুই বনজীবীকে আটক করেছে বন বিভাগ। এ ছাড়া ৯টি নৌকাসহ ২১০ কেজি মধু, ১৫ কেজি মোম ও ৩০ কেজি কাঁকড়া এবং মাছ-কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সুন্দরবন-এর পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বিভিন্ন অভয়ারণ্য এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সুন্দরবন থেকে ফেরা অভিযান পরিচালনাকারী দলের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত এ অভিযানে অভয়ারণ্য এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বনজ সম্পদ আহরণ রোধে কঠোর নজরদারি চালানো হয়।

ফজলুল হক জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় যেকোনো ধরনের সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মধু সংগ্রহ ও মাছ-কাঁকড়া শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কয়েকটি অভয়ারণ্য এলাকায় বন বিভাগের স্মার্ট-০২ টহল দল অভিযান চালায়। এ সময় বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তারা হলেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার মৃত দাউদ আলী গাজীর ছেলে আইয়ুব আলী গাজী (৫৩) ও একই এলাকার মৃত আরশাদ মোড়লের ছেলে মোঃ জোমাত মোড়ল (৬৬)।

তিনি আরোও জানিয়েছেন, জব্দকৃত নৌকা ও মালামালের বিষয়ে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে বন মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক আরেকটি অভিযানে সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহল ফাঁড়ির বনরক্ষী ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যরা যৌথভাবে বনাঞ্চলের বন্দুকখালী খালে ফুট পেট্রোলিং করেন। এ সময় হরিণ শিকারের জন্য পাতা ১১টি ফাঁদ শনাক্ত করে অপসারণ করা হয়।

অভিযানের বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১১

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১২

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৪

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৫

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৬

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৭

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৮

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৯

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705