বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

শেখ তানজির আহমেদ/এসএম শাহিন আলম/সুলতান শাহাজান: বৈশাখের তপ্ত রোদ মাথার ওপর আগুন ঝরাচ্ছে। ঝলসে দেওয়া গরম আর লবণাক্ত বাতাস উপেক্ষা করে হাঁটুসমান কাদায় পা ডুবিয়ে, গর্ভের ভার নিয়েই ধীরে ধীরে সুন্দরবন সংলগ্ন চুনা নদীতে হাঁটছেন দিপালী মুন্ডা।

শাড়ির আঁচল কোমরে গুঁজে হাতে মাছের পোনা ধরতে ছোট্ট জাল, চোখে এক ধরনের অদম্য দৃঢ়তা। নদীর প্রতিটি ঢেউ যেন তাকে থামাতে চায়, কিন্তু তিনি থামেন না। কারণ এই নদীই তার জীবিকা। গত ২৫ এপ্রিল দুপুরে চুনা নদীতে এ দৃশ্য চোখে পড়ে। উপকূলে এ দৃশ্য অস্বাভাবিক কিছু নয়, কিন্তু চোখ আটকে গেল, যখন জানা গেল দিপালী মুন্ডা সন্তান সম্ভবা।

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়নের সুন্দরবনঘেঁষা দাতিনাখালী গ্রাম। গ্রামটির অধিকাংশ নারীই দিপালী মুন্ডার মতো রেণু (পোনা) আহরণে জড়িত।

এই গ্রামের মুন্ডা পাড়ায় চার সন্তানেক নিয়ে দিপালী মুন্ডা ও তার স্বামী অরুণ মুন্ডার বসবাস। ৫ম সন্তান জন্মদানের অপেক্ষায় রয়েছেন দিপালী। গর্ভে সন্তান নিয়ে নদীতে রেণু আহরণের এই সংগ্রাম যেন উপকূলের হাজারো নিম্নআয়ের পরিবারের প্রতিচ্ছবি। অনিশ্চয়তা আর সীমাহীন সংগ্রাম যেন তাদের নিত্যসঙ্গী।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আর দেড় মাস পরই সন্তান জন্ম দেবেন দিপালী। কিন্তু তার শরীরে তীব্র রক্তস্বল্পতা।

স্থানীয় পরিবার কল্যাণ পরিদর্শিকা তাকে তিন ব্যাগ রক্তের স্যালাইন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইতোমধ্যে এক ব্যাগ দেওয়া হলেও বাকি দুই ব্যাগের খরচ এখনও জোগাড় করতে পারেননি।

গত সপ্তাহে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে গেলেও আয়রন ট্যাবলেট না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে তাকে।

তবুও থেমে নেই দিপালী মুন্ডার জীবন। বৈশাখের প্রখর রোদ ও চুনা নদীর ঢেউয়ের সঙ্গে চলে তার জীবন সংগ্রাম।

“আমি এখন কিছু খাইতে পারি না, বাড়তি খাবার, ফল বা ডিমও জোগাড় করতে পারি না,” বলছিলেন দিপালি। “স্বামী সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে, কিন্তু সবসময় আয় হয় না। যা পায়, তা দিয়ে কোনোভাবে সংসার চলে” যোগ করেন তিনি।

চার সন্তানের জননী দিপালি বলেন, “সবাইকে পেটে নিয়েই নদীতে নামছি, আবার অন্যের জমিতেও কাজ করছি। এমনও হয়েছে সন্তান জন্মের দুই-তিন দিন আগ পর্যন্ত কাজ করেছি, আবার সন্তান জন্মের ১০ দিন পরই জাল নিয়ে নদীতে গেছি।”

দিপালি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ২৯০টি রেণু আহরণ করেন, যা স্থানীয় বাজারে বিক্রি হয় ১৮০ টাকায়।

কয়েক দশক ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় ধাত্রী হিসেবে কাজ করছেন শেফালী বিবি। উপকূলের নারীদের সংগ্রাম নিয়ে তিনি বলেন, দীর্ঘক্ষণ লবণ পানিতে থাকার কারণে অনেক সময় মৃত বাচ্চা হয়। আবার অনেক নারীর সাদা স্রাব, এমনকি জরায়ু ক্যান্সারের মতো সমস্যাও বাড়ছে। দারিদ্র্যের কারণে নারীরা নদীতে নামতে বাধ্য হচ্ছে, আর এতে তাদের স্বাস্থ্যের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।

স্থানীয় সমাজকর্মী হাফিজুর রহমান জানান, দীপালির মতো নারীর সংখ্যা উপকূলে কম নয়। জীবিকার জন্য জীবন বাজি রেখে তারা প্রতিনিয়ত সংগ্রাম করছে৷
জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলীয় এই অঞ্চলে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে নারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হতে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার ফলে নারীদের ত্বক ও প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে চুলকানি, অ্যালার্জি ও চর্মরোগ বাড়ে। পাশাপাশি লবণাক্ত পানির সংস্পর্শে ইউরিন ইনফেকশন হতে পারে। এ কারণে নারীদের খুব বেশি জরায়ুজনিত সমস্যার আশঙ্কায় থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!