বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.44895834, 0.44895834); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 68.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি)-এর আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (১২ জুন) কয়রার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলি।

​প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে চমৎকার ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ ওলিউল্লাহ, কয়রা আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলী, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সুজাউদ্দিন এবং কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।

​মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও নতুন নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। উদ্ভাবনী প্রদর্শনীতে বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার, কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও জাকারিয়া শিক্ষা নিকেতন তৃতীয় স্থান অধিকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!