বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

ডেস্ক রিপোর্ট: ৩৪তম ওভারে নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ অপেক্ষা করে খেলা চালিয়ে যান তিনি।

পরের দুই ওভারে জয় নিশ্চিত করে ফেলেন তাওহীদ-মিরাজ জুটি। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

সেখানে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে।
ম্যাচ শেষে মিরাজকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

সেখানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘আজকের দিনের খেলায় মেহেদী হাসান মিরাজ একটি কনকাশনের মতো আঘাত পান।
প্রাথমিকভাবে তাকে মূল্যায়ন করার পর তিনি খেলায় ফিরতে সক্ষম হন এবং খেলা চালিয়ে যান। পরবর্তীতে ম্যাচ শেষে তাকে আরও পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা পুনরায় পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় স্ক্যান করা হচ্ছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এই সময়ের পর তার সর্বশেষ অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেট জানানো হবে।’
পুরস্কার বিতরণী মঞ্চেও আসেননি মিরাজ। তার বদলে আসেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানান, মিরাজ ভালো আছেন, তবে আজ রাত তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

মোসাদ্দেক হোসেন দ্রুত বিদায় নেওয়ার পর ক্রিজে নামেন মিরাজ। গত কয়েক ম্যাচ ধরে রান পাচ্ছিলেন না এই অলরাউন্ডার। তার ওপরও চাপ ছিল। যদিও সেই চাপ সামলে তাওহীদের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু এলিসের করা ৩৪তম ওভারের চতুর্থ বলে বাউন্সার সামলাতে গিয়ে বিপদে পড়েন মিরাজ। পুল শট খেলতে ব্যর্থ হলে বল সরাসরি হেলমেটে আঘাত করে। মাথার পাশে জোরালো আঘাত পাওয়ার পর কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় তাকে এবং কনকাশন প্রোটোকল অনুসরণ করা হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়ান এই অলরাউন্ডার।

এই আঘাতের পর আরও ৮ বল খেলা হয়। এই ৮ বলেই জয় নিশ্চিত করে ড্রেসিংরুমে ফেরেন মিরাজ-তাওহীদ জুটি। দুইজন মিলে গুরুত্বপূর্ণ ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মিরাজের ছক্কাতেই ইতিহাসের অংশ হয়ে যায় বাংলাদেশ।প্রথমবারের মতো সিরিজে অস্ট্রেলিয়াকে হারায় দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!