বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

শ্যামনগর প্রতিনিধি: ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহরণের ১১ দিন পর বাড়ি ফিরলেন সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের পর লোকলয়ে পৌঁছান জিম্মিদশা থেকে মুক্তিপ্রাপ্ত চার জেলে। এর আগে দাবিকৃত মুক্তিপণ পেয়ে বৃহস্পতিবার (১১ জুন) ভোরে সুন্দরবনের অভ্যন্তরের একটি খালে তাদের রেখে যায় বনদস্যুরা। পরে স্বজনরা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে তাদের লোকালয়ে নিয়ে আসে।

মুক্তি পাওয়া জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের সুলতান খাঁর ছেলে শাহাজান খাঁ, দিলবার খাঁর ছেলে ইয়াছিন খাঁ, হরিনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে শাহাজান আলী ও নজরুল গাইনের ছেলে শরিফুল ইসলাম।

জেলেদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যান তারা। বন বিভাগের নির্ধারিত সময় অনুযায়ী ৩১ মে রাতের মধ্যে লোকালয়ে ফেরার কথা থাকলেও ফেরার পথে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদের খাল এলাকায় বনদস্যুদের কবলে পড়েন তারা। ওই রাতে পাঁচটি মাছ ধরার নৌকা থেকে তাদেরসহ ছয় জেলেকে অপহরণ করে দস্যুরা।

অপহরণকারীরা নিজেদের কুখ্যাত ‘নানাভাই/ডন বাহিনীর’ সদস্য পরিচয় দিয়ে জেলেদের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে জেলেদের মহাজন ও তাদের স্বজনদের সঙ্গে দেনদরবারের মাধ্যমে ২ লাখ ৪০ হাজার টাকায় সমঝোতা হয়। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পরিশোধ করলেও সঙ্গে সঙ্গে তাদের মুক্তি দেওয়া হয়নি। বরং দস্যুরা বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েকদিন ধরে তাদের আটকে রাখে।

অপহৃত জেলে শাহাজান খাঁ’র চাচাতো ভাই আবুল হোসেনের দাবি, মুক্তিপণের টাকা পরিশোধ করার পরও আমরা কয়েকদিন ধরে তাদের ফেরার অপেক্ষায় ছিলাম। দস্যুরা বলছিল সুন্দরবনে নৌকা চলাচল কম থাকায় তাদের পাঠানো যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে খবর পাই, সুন্দরবনের একটি খালে তাদের রেখে যাওয়া হয়েছে। পরে আমরা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

ফিরে আসা জেলেদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১১ দিন জিম্মি অবস্থায় থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বনদস্যুদের নির্যাতন ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের।

অপহৃত জেলেদের ফিরে আসার খবরে সাতক্ষীরা রেঞ্জার আওতাধীন কদমতলা ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মনিরুল করিম বলেছেন, অপহৃত জেলেরা নিষেধাজ্ঞা কার্যকরের আগে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ফেরার পথে তারা দস্যুদের কবলে পড়েন। তাদের ফিরে আসার বিষয়টি আমরা জেনেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!