
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক কৃষককে পাঁচটি করে ফলন্ত লেবুর চারা ও এক ব্যাগ করে ভার্মি কম্পোস্ট সার দেওয়া হয়।
এ সময় কৃষকদের হাতে লেবুর চারা ও সার তুলে দেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সাংবাদিক ফজলুল হক প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের ফলের বাগান সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন