
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে হোগলা, কাশিমাড়িসহ বিভিন্ন স্থান থেকে মাংস এনে বিক্রি এবং অসুস্থ গরু জবাইয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ গাইন, ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা আব্দুল সাতার আজাদী, বাজার কমিটি সেক্রেটারি নুর হোসেন, জামায়াত নেতা রেজাউল ইসলাম, আস ফারুক প্রমুখ।
বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা, অসুস্থ গরু জবাই বন্ধ করা এবং স্বাস্থ্যঝুঁকি দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এসময় বাজার কমিটি কিংবা ইউনিয়নের পরিষদের কারো উপস্থিতিতে পশু জবাই করার দাবি জানানো হয়।
মন্তব্য করুন