বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

ডেস্ক রিপোর্ট: ‘সবটুকু নিংড়ে দিয়েছি, আমার দেওয়ার আর কিছু বাকি নেই’- ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি পোস্ট করে এভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি।

তবে বিদায়ের ৪ দিন পর গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে। ঘরের মাঠে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এমন তথ্য দিয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোন। তোদো নোতিসিয়াসের এই সাংবাদিকের দাবি, সবকিছু ঠিক থাকলে মেসির শেষ ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতেই। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালকে মনে করা হচ্ছে।

এর বাইরে মেসির জন্মশহর রোজারিওতেও ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ী ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা সেখানে সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

এ বিষয়ে টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার মাক্সিমিলিয়ানো গ্রিলোর তার প্রতিবেদন দাবি করেছে, সেপ্টেম্বর মাসে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আর্জেন্টিনার। ম্যাচগুলো বুয়েনস আইরেস, কর্দোবা কিংবা রোজারিওতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এই প্রীতি ম্যাচগুলোই হওয়ার কথা ছিল এশিয়া সফরে। মেসি বিদায় নেওয়ায় এএফএ এশিয়া সফর বাতিল করেছে বলে জানায় ইএসপিএন আর্জেন্টিনা।

তবে মেসির বিদায়ী ম্যাচের বিষয়টি এখন পর্যন্ত সংবাদ মাধ্যম কিংবা মানুষের মুখে মুখেই। কোনো কিছুই চূড়ান্ত হয়নি এখনো। আবার বিশ্বকাপজয়ী অধিনায়ক সেই ম্যাচ খেলবেন কি না সেই সম্মতিরও বিষয় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১০

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১১

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১২

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৩

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৫

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৬

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৭

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৮

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১৯

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

২০
error: Content is protected !!