বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৪০০ রান করা ব্যাটারদের অভিজাত তালিকায় নাম লেখালেন ভারতের চিন্ময় সুতার।

রঞ্জি ট্রফির ২০২৫-২৬ মৌসুমে প্লেট গ্রুপের ম্যাচে নাগাল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন মিজোরামের ব্যাটার।

সোমবার ডিমাপুরে তার অবিশ্বাস্য ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে মিজোরাম।
রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ব্যাটার সুতার।

এর আগে ১৯৪৮ সালে পুনের বিপক্ষে অপরাজিত ৪৪৩ রান করে এই কীর্তি গড়েছিলেন মহারাষ্ট্রের বিবি নিম্বালকর। দীর্ঘ ৭৭ বছর পর সেই তালিকায় দ্বিতীয় নাম হিসেবে যুক্ত হলেন সুতার।
রঞ্জি ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন সুতারের অবস্থান দ্বিতীয়। ৪৪৩ রানে অপরাজিত থেকে শীর্ষে রয়েছেন নিম্বালকর।

তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক ওপেনার পৃথ্বী শ। ২০২২-২৩ মৌসুমে আসামের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ৩৭৯ রান করেছিলেন তিনি।
এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকার। ১৯৯০-৯১ মৌসুমে হায়দরাবাদের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ৩৬৬ রান করেছিলেন তিনি। ১৯৯৩-৯৪ মৌসুমে অন্ধ্র প্রদেশের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ৩৪৪ রান করে পঞ্চম স্থানে রয়েছেন এমভি শ্রীধর।

সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করা দশম ব্যাটার সুতার। এই কীর্তি গড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ব্রায়ান লারা ও ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিরাও। তালিকার শীর্ষে আছেন লারা। ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে অপরাজিত ৫০১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।

সুতারের ৪০০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪৬টি চার ও সাতটি ছক্কায়। মিজোরামের হয়ে জেহু অ্যান্ডারসনও ৬৯ রান করেন। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে দলটি।

চিন্ময় সুতারের ক্রিকেটযাত্রাও বেশ চমকপ্রদ। চলতি বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় তার। তবে সেই ম্যাচে মাত্র ২ রান করে রানআউট হয়েছিলেন তিনি।

এরপর চলতি মাসের শুরুতে মিজোরামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সুতারের। মণিপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এবার নাগাল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে রঞ্জি ট্রফির ইতিহাসেই জায়গা করে নিলেন এই ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৩

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

৪

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

৫

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

৬

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

৭

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৮

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

৯

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

১৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

১৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

২০