বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

শ্যামনগর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সাতক্ষীরা সীমান্তের তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসব মণ্ডপে ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করেছে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখতে সোমবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ফুলতলা সার্বজনীন পূজামণ্ডপসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। এ সময় তিনি পূজা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে বিশেষ উপহার তুলে দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উ‌‌দযাপন নিশ্চিত করতে বিজিবি সতর্ক রয়েছে।

অধিনায়ক জানান, এই নিরাপত্তাব্যবস্থার মূল উদ্দেশ্য হলো দর্শনার্থী ও পূজারিরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধেও কাজ করছেন বিজিবি সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০