
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কালিমাতা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
সোমবার বিকেলে তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দির পরিদর্শন ও ভক্তদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরে তিনি উপজেলার আমিয়ান দূর্গামন্দির ও গোবিন্দকাটি দূর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য করুন